এখন প্রতি একাউন্ট ভেরিফিকেশন ২০ টাকা!! পার্টনার হয়ে একজন সেবা প্রদানকারীর রেজিস্ট্রেশন করালেই পাচ্ছেন ২০ টাকা কমিশন
এখনই করুন

প্রশ্নোত্তর

সাধারণ ব্যবহারকারী, সেবাদাতা ও পার্টনার সবার জন্য সবচেয়ে দরকারি প্রশ্নগুলোর উত্তর এখানে সাজানো আছে। লোকেশনভিত্তিক খোঁজ, যাচাই, যোগাযোগ, আয়, উত্তোলন এবং নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি থাকলে এই পাতাতেই দ্রুত বুঝে নিতে পারবেন।

লোকেশনভিত্তিক খোঁজ
যাচাই প্রক্রিয়া
পার্টনার আয়
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন

লোকালসেবা একটি এলাকাভিত্তিক সেবাদাতা খোঁজার প্ল্যাটফর্ম। এখানে মানুষ নিজের এলাকার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কম্পিউটার সহায়তাকর্মী, এসি টেকনিশিয়ান, কেয়ারগিভারসহ বিভিন্ন সেবাদাতার পাবলিক প্রোফাইল খুঁজে পায় এবং সরাসরি যোগাযোগ করতে পারে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য সাইট ব্যবহার বিনামূল্যে। সেবাদাতা নিবন্ধনের জন্য বর্তমানে আলাদা ফি নেই, তবে সঠিক তথ্য ও কাগজপত্র বাধ্যতামূলক। পার্টনার আবেদন করতে আলাদা ফি নেই, তবে অনুমোদনের পরে নিয়ম মেনে কাজ করতে হবে।

দুইভাবে খুঁজতে পারবেন। এক, জিপিএস চালু করে কাছাকাছি ফলাফল দেখুন। দুই, এলাকা বেছে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন বা সিটি নির্বাচন করুন। এরপর সেবার ধরন বেছে ফলাফল দেখুন।

প্রতিটি পাবলিক প্রোফাইলে কল করার নম্বর থাকে। অনেক প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নম্বরও থাকে। কাজ দেওয়ার আগে সেবার ধরন, সময়, লোকেশন, মূল্য এবং প্রয়োজনীয় শর্ত সরাসরি ঠিক করে নিন।

নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, প্রোফাইল ছবি, দোকানের ছবি, সেবার ধরন, এবং পূর্ণ ঠিকানা ও সঠিক লোকেশন দরকার হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

লোকালসেবা জমা দেওয়া তথ্য রিভিউ করে একটি প্রোফাইল পাবলিক ও যাচাইকৃত করে। এর মানে হলো প্রোফাইলটি রিভিউ পাস করেছে। তবে কাজ শুরুর আগে ব্যবহারকারীকে নিজের পক্ষ থেকেও সতর্ক থাকতে হবে।

পার্টনার আবেদন অনুমোদিত হলে একটি ইউনিক কোড দেওয়া হয়। সেই কোড ব্যবহার করে নতুন সেবাদাতা নিবন্ধন করলে এবং সেই প্রোফাইল যাচাই সম্পন্ন হলে প্রতিটি সফল রেফারেলে ২০ টাকা করে পার্টনার ব্যালেন্সে যোগ হয়।

পার্টনারের উত্তোলনযোগ্য ব্যালেন্স ১০০ টাকা বা তার বেশি হলে উত্তোলনের আবেদন করা যাবে। একসাথে একটি অপেক্ষমাণ উত্তোলন আবেদন রাখা যাবে। অনুমোদন ও আয়ের আপডেট ড্যাশবোর্ড ও ইমেইলেও দেখা যাবে।

ভুল, অসম্পূর্ণ বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে প্রোফাইল বা আবেদন বাতিল, স্থগিত বা অপসারণ করা হতে পারে। একইভাবে পার্টনার প্রোগ্রামেও অনিয়ম পাওয়া গেলে সুবিধা বন্ধ করা হতে পারে।

না। লোকালসেবা সেবা খুঁজে পেতে সাহায্য করে এবং প্রোফাইল দৃশ্যমান করে। কাজের মূল্য, মান, সময়, উপস্থিতি, নিরাপত্তা ও চূড়ান্ত লেনদেন ব্যবহারকারী ও সেবাদাতার মধ্যে সরাসরি ঠিক করতে হবে।